কুমিল্লা ( কুমিল্লার খবর.কম): দেশের গুরুত্বপূর্ণ একটি জেলা শহর কুমিল্লা। ঐতিহ্যবাহী কুমিল্লার ধীরেন দত্ত স্টেডিয়ামে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমকালো কনসার্ট। এই কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় গায়িকা মমতাজ, নগরবাউল নিয়ে জেমস, প্রমিথিউস নিয়ে বিপ্লব এবং ক্লোজ-আপ ওয়ান খ্যাত শিল্পী রাজিব।
বেসরকারী স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন দুঃস্থ মানবতার সেবায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য এই কনসার্টের আয়োজন করেছে। কনসার্টকে সামনে রেখে এই মধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক প্রস্তুতি। কুমিল্লায় অনুষ্ঠিত এ যাবৎকাল পর্যন্ত সব কনসার্টের চেয়ে একে জমকালো করে তোলার পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা। কনসার্টটিকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধুনিক লাইট ও সাউন্ডসিস্টেম আনা হচ্ছে কুমিল্লায়। শহরের বিভিন্ন জায়গায় এরই মধ্যে টানানো হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টার ও ব্যানার।
কুমিল্লার খবর .কম, ০৮-০২-২০১২













