বুড়িচংয়ে যুবকের লাশ উদ্ধার

বুড়িচং, কুমিল্লা ( কুমিল্লার খবর.কম): কুমিল্লার বুড়িচং উপজেলার রসুলপুর এলাকা থেকে বুধবার সকালে আবদুর রহিম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিম রসুলপুরের আবদুল মজিদের ছেলে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান,  বুড়িচং উপজেলার রসুলপুর এলাকা বুধবার সকালে রহিমের লাশ উদ্ধার করা হয়।

এসআই জানান, পারিবারিক বিরোধের জের ধরে ওই যুবক বিষপান করে আত্মহত্যা করতে পারেন। তিনি মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত।


কুমিল্লার খবর .কম, ০৮-০২-২০১২