পুঁজিবাজারে গ্রামীণফোনের আরও ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা ( কুমিল্লার খবর.কম ): তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন পুঁজিবাজারের  শেয়ারহোল্ডারদের জন্য আরও ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ১৯ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য অর্ন্তবর্তীকালীন ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে দু’দফায় শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ‘ ক্যাটাগরির এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন এক হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।

 

কুমিল্লার খবর.কম, ০৮-০২-২০১২