দাউদকান্দি ( কুমিল্লার খবর.কম ): ১৩ অক্টোবর দাউদকান্দির গলিয়ারচরে ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ও সিনিয়র মাদরাসা মিলনায়তনে ব্রাইট লাইফ লিঃ এর উদ্যোগে পরীক্ষায় ভাল ফলাফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকের করনীয় শীর্ষক সেমিনার এবং কম্পিউটার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরমাণু বিজ্ঞানী, ভাষা সৈনিক, ধর্মবিষয়ক গবেষক ড. জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন কবি, কলামিস্ট ও বিশিষ্ট সংগঠক মো. আলী আশরাফ খান, ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক কাজী মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন, হাফেজ মোঃ দেলোয়ার। স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসা প্রিন্সিপাল আব্দুর রব। ট্রেইনার ছিলেন ভিক্টোরিয়া ইউনিভাসিটি অব বাংলাদেশ’র স্টুডেন্ট কাউন্সিলর ও হিউম্যান রিসোর্চ ম্যানেজম্যান্ট লেকচারার মুহাম্মদ আব্দুল বারী, মোহাম্মদ মহসীন মিয়া ও কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ দ্বীন ইসলাম রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রাহাত হোসেন ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভবাকবৃন্দ।
সেমিনারে উপস্থিত ৫ শতাধিক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ড. জসীম উদ্দিন আহমেদ বলেন, ‘নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হয়ে সমাজকে চলমান সমস্যা থেকে উত্তরণে এ কচি কোমল ছাত্রছাত্রীদেরকেই দায়িত্ব নিতে হবে। দেশে দুর্নীতি স্বজনপ্রীতিসহ সামাজিক যেসব অবক্ষয় বিরাজ করছে এর জন্য দায়ীরা কখনও ক্ষমা পাবে না’।
কবি আলী আশরাফ খান শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন,’ আমাদের প্রত্যেককেই প্রথমে পারিবারিক সুশিক্ষা অর্জন করা অত্যাবশ্যক। এর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক সঠিক শিক্ষা পেলে যে কোনো মানুষ সামগ্রীকভাবে উন্নতি লাভ করে। সুতরাং এ তিনটি ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সমৃদ্ধি অর্জনে এগিয়ে আসতে হবে সকলকে।’
শামীমা সুলতানা
দাউদকান্দি, কুমিল্লা।
কুমিল্লার খবর.কম , ১৪-১০-২০১১













