চাঁদপুর (কুমিল্লার খবর.কম ) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে চোরের হাতে সাহিদা বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছে।
তার স্বামী সেলিম দুবাই প্রবাসী।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে সাহিদার ঘরে এক চোর সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় তিনি চিৎকার করলে চোর তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
গুরুতর আহত সাহিদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।
লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গেই রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
কুমিল্লার খবর.কম, ১৪-০৮-২০১১













