আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া ( কুমিল্লার খবর.কম ):  ত্রিপুরায় বৃস্পতিবার সকাল ১১টায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম।

লক্ষ্মীপূজা উপলক্ষে বুধবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল এ বন্দরে। পূজার কারণে আগরতলার ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখেন।

বন্দর সূত্রে জানা যায়, বুধবারে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর বৃস্পতিবার বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীরা লক্ষ্মীপূজা উপলক্ষে বুধবারে কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি করেনি। এখন মাছ রপ্তানি হচ্ছে ত্রিপুরায়। প্রায় ৮০টি পণ্যবাহী ট্রাক রপ্তানির পণ্য নিয়ে অপেক্ষা করছে বন্দরে।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা (এলসিও) সুবাশ চন্দ্র কুন্ডু জানান, পণ্য রপ্তানি শুরু হয়েছে। এখন মাছ যাচ্ছে। এর পর অন্যান্য পণ্য যাবে।


কুমিল্লার খবর.কম, ১৪-০৮-২০১১