দাউদকান্দি ( কুমিল্লার খবর.কম ): দাউদকান্দিতে পলস্নী বিদ্যুৎ এর বৈদ্যুতিক সরঞ্জাম চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অনেক তথ্য পাওয়া গেছে।
ঘটঁনাটি ঘটেছে গত শুক্রবার দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, একটি চক্র পলস্নী বিদ্যুৎ সমিতির চোখ ফাঁকি দিয়ে ২টি খুঁটি এবং বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে ফেলার প্রচেষ্টা কালে পলস্নী বিদ্যুৎ কর্মীগণ দুইজনকে হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়।
আসামিরা হচ্ছে মুরাদনগর উপজেলার দৈয়ারা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র বাবুল মিয়া, পাহাড়পুর গ্রামের ফজলুর রহমানের পুত্র কামাল হোসেন।
মাসুম হামিদ, দাউদকান্দি।
কুমিল্লার খবর.কম, ০৬-১০-২০১১













