চৌদ্দগ্রাম ( কুমিল্লার খবর.কম ): গত ২২ শে সেপ্টেম্বর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা দক্ষিণ জেলার সদর দক্ষিন উপজেলা সভাপতি আবুল হোসাইন মোল্লা সহ ১০ নেতা কর্মী মুক্তি লাভ করেন।
নেতা কর্মীদের মুক্তি লাভ উপলক্ষে স্থানীয় এক অডিটরিয়ামে তাদেরকে সংর্বধনা দেওয়া হয়। দক্ষিন জেলা সভাপতি ইসরাইল মজুমদার এর সভাপতিত্বে সেক্রেটারী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিন জেলার আমীর জনাব আব্দুস সত্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি বাড়িয়ার সাবেক জেলা সভাপতি মু কামরুল ফারুক, দক্ষিন জেলার অফিস সম্পাদক আল আমিন রাসেল, প্রকাশনী সম্পাদক মহসীন কবির, চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি আমজাদ হোসেন রোমন প্রমুখ।
উল্লেখ্য যে গত ৮ই সেপ্টেম্বর কুমিল্লা জেলার অন্তগত পিপলিয়া গ্রামের মসজিদে নামাজরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
কুমিল্লার খবর.কম, ২৩-০৯-২০১১













