ভোরের কাগজের দাউদকান্দি প্রতিনিধি লিটন সরকারের বাবার ২য় মৃত্যুবার্ষিকী

দাউদকান্দি ( কুমিল্লার খবর.কম ): দৈনিক ভোরের কাগজের দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলার সভাপতি লিটন সরকার বাদলের বাবা নরেশ সরকারের ২য় মৃত্যু বার্ষিকী আজ।

এ উপলক্ষে শাহপাড়ার অশোক শাহা ভিলাতে তার আত্মার শান্তি কামনা করে পবিত্র গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উক্ত আয়োজনে পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় স্বজন ও শুভানুধায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।


কুমিল্লার খবর.কম, ০৫-০৯-২০১১

Tarieven gas