দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীসহ ৪ সেবন কারী আটক

দাউদকান্দি ( কুমিল্লার খবর.কম ):  আজ সোমবার দাউদকান্দি মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নৈয়াইর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সহ ৪ সেবন কারীকে আটক করেছে।

আটককৃতরা হলো নৈয়াইর গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী সুরুজ মিয়া (৫৫), নোয়দ্ধা গ্রামের মৃত কালাই প্রধানের পুত্র আবুল কাশেম (৪৫), একই গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মুখবুল হেসেনে (৩২) ও স্বয়াপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র হাসান আলী (৬০)।

এস আই হুমায়ন কবির জানান, আটককৃতরা মাদক সেবন কারী দীর্ঘ দিন ধরে সুরুজ মিয়ার ঘর থেকে মাদক দ্রব্য ক্রয় করে সেবন করত এর মধ্যে ৪ জনকে আটক করা হয়।

ওই এলাকায় মাদক দ্রব্য বিক্রির কারনে যুব সমাজ একেবারে ধ্বংষ হওয়ার পথে।

এলকাবাসীর জোর দাবী জরুরী ভাবে ওই এলাকা থেকে মাদক দ্রব্য বেচা ও সেবন কারীদের আটক করে আইনের মাধ্যমে সোপর্দ করার।


কুমিল্লার খবর.কম, ০৫-০৯-২০১১

Tarieven gas