ঢাকা ( কুমিল্লার খবর.কম ): কোটি টাকা প্রাইজমানির আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট গ্রামীণফোন সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। টাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে তারা এ শিরোপা অর্জন করে।
সুপার কাপের ফাইনালে আজ ৯০ মিনিটের খেলায় ২-২ গোলে সমতা হয়। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও কেউ গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। তবে আবাহনী লিমিটেড টাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয়।
চিরপ্রতিদ্বন্দ্বী আবহনী ও মহামেডানের মধ্যে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। খেলার ২১ মিনিটে মোহামেডানের পক্ষে প্রথম গোল করেন সানডে। এরপর খেলার ৩১ মিনিটে তৌহিদুল ইসলাম আর একটি গোল করে দলকে এগিয়ে নেন। এদিকে খেলার ৩৪ মিনিটে একটি গোল শোধ করেন আবাহনীর থুয়াম ফ্রাঙ্ক। এরপর ৭৫ মিনিটে আরও একটি গোল করে খেলায় সমতা আনেন ওই ফ্রাঙ্ক।
কুমিল্লার খবর.কম, ০৭-০৮-২০১১













