কুমিল্লা ( কুমিল্লার খবর.কম ): কুমিল্লা জেলার ১৬ উপজেলার ১৬৯টি ইউনিয়নের নির্বাচন গত ৫ জুলাই সম্পন্ন হয়েছে। এতে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৮৪, বিএনপি ৬৭, জামায়াত ১০, স্বতন্ত্র ৩, এলডিপি ২ এবং জাতীয় পার্টি ও জাকের পার্টি ১টি করে আসনে বিজয়ী হয়েছেন।
দাউদকান্দি উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচিতরা হলেন- দাউদকান্দি উত্তরে ইঞ্জিনিয়ার আবদুস সালাম (আ’লীগ), সুন্দলপুরে মো. আসলাম (আ’লীগ), বারপাড়ায় আলাউদ্দিন (বিএনপি), গৌরিপুরে আবুল হাসেম (বিএনপি), গোয়ালমারীতে রবিউল আহসান রবি (বিএনপি), পদুয়ায় এসএম সোলায়মান (বিএনপি), মোহাম্মদপুর পূর্বে শাহজালাল (বিএনপি), মোহাম্মদপুর পশ্চিমে এডভোকেট শামছুল হক (বিএনপি), বিটেশ্বরে খোরশেদ আলম (বিএনপি), দৌলতপুরে হেলাল ইসহাক (বিএনপি), মারুকায় শাহজাহান ভূঁইয়া (আ’লীগ), ঝিংলাতলীতে আলমগীর হোসেন (আ’লীগ), ইলিয়টগঞ্জ দক্ষিণে আনোয়ার হোসেন (বিএনপি), ইলিয়টগঞ্জ উত্তরে লোকমান হোসেন (বিএনপি) ও পাঁচগাছিয়ায় জামাল চৌধুরী (আ’লীগ)।
চান্দিনা উপজেলার ১৩ ইউপিতে নির্বাচিতরা হলেন- মাইজখারে মো. সেলিম (আ’লীগ), বারেরায় জালাল উদ্দিন (এলডিপি), এতবারপুরে একেএম মামুনুর রশিদ (আ’লীগ), বরকইটে নুরে আলম (বিএনপি), মহিচাইলে বিদ্রোহী একেএম রুহুল আমীন (আ’লীগ), কেরনখালে হারুনুর রশিদ (আ’লীগ), মাধাইয়ায় আবুল হোসেন ভূঁইয়া (বিএনপি), গল্লাইতে জসিম উদ্দিন (আ’লীগ), দোল্লাই নবাবপুরে মো. শাহজাহান (জামায়াত), জোয়াগে আবু তাহের (বিএনপি), বরকরইতে সামছুল আলম চৌধুরী (স্বতন্ত্র¿), বাতাঘাসিতে শাহজাহান মিয়া (এলডিপি) ও সুহিলপুরে হারুনুর রশিদ (বিএনপি)।
হোমনা উপজেলার ৯ ইউপিতে নির্বাচিতরা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নে জাহাঙ্গীর আলম মোল্ল¬া (বিএনপি), নিলখীতে আবদুল মান্নান প-িত (আ’লীগ), ঘাড়মোরায় শাহজাহান মোল্লা (বিএনপি), আসাদপুরে জালাল পাঠান (বিএনপি), ঘাগুটিয়ায় মফিজুল ইসলাম গণি (বিএনপি), দুলালপুরে জসিম উদ্দিন সওদাগর (আ’লীগ), ভাষাণিয়ায় হাবিবুর রহমান হেবজু (বিএনপি), জয়পুরে আবদুল আজিজ সাব মিয়া (বিএনপি) ও চান্দেরচরে আবুল বাশার মোল্লা (আ’লীগ)।
তিতাস উপজেলার ৯ ইউপিতে নির্বাচিতরা হলেন- কড়িকান্দিতে মোশাররফ হোসেন খন্দকার (স্বতন্ত্র), নারান্দিয়ায় সালাউদ্দিন আহমেদ (আ’লীগ), কলাকান্দিতে বিএনপির জবেদ আলী, জগতপুরে আবদুর রাজ্জাক ভূঁইয়া (স্বতন্ত্র), জিয়ারকান্দিতে এমদাদ হোসেন আকন (বিএনপি), মজিদপুরে জসিম উদ্দিন (বিএনপি), ভিটিকান্দিতে আবুল হোসেন মোল্লা (আ’লীগ), সাতানীতে দেলোয়ার হোসেন ধন মিয়া (বিএনপি) ও বলরামপুরে কামাল উদ্দিন (বিএনপি) ।
ব্রাহ্মণপাড়ার ৮ ইউপিতে নির্বাচিতরা হলেন- মালাপাড়ায় জাহাঙ্গীর আলম ভূঁইয়া (বিএনপি), ব্রাহ্মণপাড়া সদরে হাজী জসিম উদ্দিন (আ’লীগ), দুলালপুরে কাশেদুল ইসলাম বাবু (আ’লীগ), শিদলাইতে আনোয়ার হোসেন মাসুম (বিএনপি), সাহেবাবাদে জসিম উদ্দিন নান্নূ (আ’লীগ), চান্দলায় আরিফুল ইসলাম খোকন (আ’লীগ), শশীদলে নজরুল ইসলাম (আ’লীগ) ও মাধবপুরে সুলতান আহমেদ (আ’লীগ)।
মেঘনা উপজেলার ৮ ইউপিতে নির্বাচিতরা হলেন- গোবিন্দপুরে মাইন উদ্দিন তপন (বিএনপি), লুটেরচরে সানাউল্ল¬াহ সিকদার (আ’লীগ), মানিকারচরে আতাউর রহমান ভূঁইয়া (বিএনপি), রাধানগরে আবদুল বাতেন (আ’লীগ), বড়কান্দায় মাজাহারুল হক (আ’লীগ), ভাউর খোলায় বিদ্রোহী ফারুক সরকার (আ’লীগ), চন্দনপুরে আহসানুল্ল¬াহ (আ’লীগ), চালিভাঙ্গায় বিদ্রোহী হুমায়ুন কবীর (আ’লীগ)।
নাঙ্গলকোট উপজেলার ১২ ইউপিতে নির্বাচিতরা হলেন- মক্রবপুরে মাজহারুল ইসলাম ছপু (বিএনপি), হেসাখালে মাহফুজুর রহমান (আ’লীগ), আদ্রায় আশিকুর রহমান (আ’লীগ), দৌলখাড়ে আবুল খায়ের (বিএনপি), জোড্ডায় আলী আক্কাস (বিএনপি), বক্সগঞ্জে গোলাম রসুল (বিএনপি), ঢালুয়ায় নাজমুল হাসান ভূঁইয়া বাছির (আ’লীগ), রায়কোটে মাওলানা জাফর আহমেদ (জামায়াত), বাঙ্গড্ডায় ইয়াকুব মজুমদার (আ’লীগ), পেড়িয়ায় সহিদ উল্যাহ মিয়াজী (জামায়াত), মৌকরায় সাইফুদ্দিন আলমগীর (আ’লীগ) এবং সাতবাড়িয়ায় জালাল আহমেদ দুলাল (বিএনপি)।
চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউপিতে নির্বাচিতরা হলেন- কাশিনগর ইউনিয়নে শহীদুল হক শাহীন (আ’লীগ বিদ্রোহী), উজিরপুর ইউনিয়নে মমিনুল ইসলাম (বিএনপি), কালিকাপুরে সালাউদ্দিন (আ’লীগ), শ্রীপুর শাহজালাল মজুমদার (আ’লীগ), শুভপুরে আলমগীর কবির মজুমদার (জাপা), ঘোলপাশায় ওয়াজী উল্ল¬াহ ভূঁইয়া খোকন (জামায়াত), মুন্সিরহাটে মাহফুজুর রহমান (আ’লীগ), কনকাপৈতে ইকবাল হোসেন মজুমদার (জামায়াত), বাতিসায় জিএম জাহিদ হোসেন টিপু (আ’লীগ), চিওড়ায় প্রার্থী আবু তাহের (বিএনপি), জগন্নাথদিঘীতে মাহবুবুল হক খান (আ’লীগ), গুনবতীতে আনোয়ার হোসেন (আ’লীগ) ও আলকরায় ইসমাইল হোসেন বাচ্চু (আ’লীগ)।
লাকসামের ৭ ইউপিতে নির্বাচিতরা হলেন- বাকই ইউনিয়নে আবদুল আউয়াল আবুল (বিএনপি), মুদাফফরগঞ্জে বিদ্রোহী শাহআলম (বিএনপি), কান্দিরপাড়ে আলহাজ নূর হোসেন (বিএনপি), গোবিন্দপুরে মোবারক হোসেন (আ’লীগ), উত্তরদায় গোলাম রাব্বানী মজুমদার (আ’লীগ), আজগরায় রুহুল আমিন (আ’লীগ), লাকসাম পূর্বে আবুল কালাম আজাদ (বিএনপি)।
মনোহরগঞ্জের ১১ ইউপিতে নির্বাচিতরা হলেন- খিলায় শহীদ উদ্দিন আহম্মদ (বিএনপি), মৈশাতুয়ায় মোস্তফা কামাল (আ’লীগ), ঝলম উত্তরে আব্দুল হাই (বিএনপি), ঝলম (দক্ষিণ) মোশাররফ হোসেন হাওলাদার (বিএনপি, বিদ্রোহী), বাইশগাঁওয়ে আলমগীর হোসেন বিএসসি (বিএনপি), হাসনাবাদে আ. মুন্নাফ (বিএনপি), সরসপুরে বিদ্রোহী গোলাম সরওয়ার (আ’লীগ), লক্ষণপুরে এডভোকেট আ. বাতেন (জামায়াত), নাথের পেটুয়ায় আবু তাহের কোম্পানি (বিএনপি), বিপুলাসারে মোবারক হোসেন ডিলার (আ’লীগ) ও উত্তর হাওলায় আব্দুল হান্নান হিরণ (আ’লীগ)।
সদর উপজেলার ৬ ইউপিতে নির্বাচিতরা হলেন- দুর্গাপুর উত্তরে আবুল কালাম আজাদ (আ’লীগ), দুর্গাপুর দক্ষিণে আমিনুল হক (বিএনপি), কালির বাজারে সেকান্দর আলী (আ’লীগ), জগন্নাথপুরে মামুনূর রশিদ (আ’লীগ), আমড়াতলীতে কাজী মোজাম্মেল হক (আ’লীগ) ও পাঁচথুবীতে আবুল কাশেম (বিএনপি)।
বুড়িচংয়ের ৭ ইউপিতে নির্বাচিতরা হলেন- রাজাপুরে সিরাজুল ইসলাম মাস্টার (বিএনপি), বাকশীমুলে নুরুল ইসলাম (আ’লীগ), সদরে জাভেদ কাউসার সবুজ (বিএনপি), ষোলনলে বিল্লাল হোসেন (আ’লীগ), পীর যাত্রাপুরে জাকির হোসেন (আ’লীগ), মোকামে জয়নাল আবেদীন (বিএনপি) ও ময়নামতিতে লালন হায়দার (আ’লীগ)।
বরুড়ার ৯ ইউপিতে নির্বাচিতরা হলেন- ভবানীপুরে সৈয়দ রেজাউল হক রেজু (বিএনপি) আগানগরে মাজাহারুল ইসলাম মিঠু (আ’লীগ), খোশবাসে জাকির হোসেন (জামায়াত), চিতড্ডায় মনিরুজ্জামান জামাল (আ’লীগ), আড্ডায় জাকির হোসেন বাদল (আ’লীগ), আদ্রায় ফজলুল হক (বিএনপি), ঝলমে ইয়াছিন মিয়াজী (বিএনপি), পয়ালগাছায় সৈয়দ জসিম উদ্দিন (আ’লীগ) ও লক্ষীপুরে জাকের পার্টির আনোয়ারুল ইসলাম।
কুমিল্লা সদর দক্ষিণে ৭ ইউপিতে নির্বাচিতরা হলেন- জোড়কানন পশ্চিমে মোস্তফা মোরশেদ চৌধুরী (বিএনপি), চৌয়ারায় আহসান হাবিব দুলাল (বিএনপি), বারপাড়ায় হুমায়ুন কবির (বিএনপি), গলিয়ারায় জহিরুল ইসলাম (জামায়াত), জোড়কানন পূর্বে মমিনুল ইসলাম (জামায়াত), পেরুল দক্ষিণে গোলাম সরওয়ার মজুমদার (জামায়াত) ও পেরুল উত্তরে আবুল হাসেম (আ’লীগ) এগিয়ে রয়েছেন।
দেবিদ্বার উপজেলার ১৩ ইউপিতে নির্বাচিতরা হলেন- বড়শালঘরে বিদ্রোহী জহিরুল ইসলাম ভূঁইয়া (বিএনপি), ইউসুফপুরে ডা. জসিম উদ্দিন (আ’লীগ), রসুলপুরে আবুল কাশেম (আ’লীগ), সুবিলে এমএ রশিদ (আ’লীগ), ফতেহাবাদে খন্দকার এমএ ছালাম (বিএনপি), এলাহাবাদে বিদ্রোহী সিরাজুল ইসলাম (আ’লীগ), জাফরগঞ্জে মিজানুর রহমান (বিএনপি), রাজামেহারে জাহাঙ্গীর আলম (আ’লীগ), ভানীতে এমএ হান্নান (আ’লীগ), ধামতীতে ময়নাল হোসেন মনির (আ’লীগ), সুলতানপুরে মোশারফ হোসেন (আ’লীগ), বরকামতায় হারুন অর রশিদ (বিএনপি), মোহনপুরে তাজুল ইসলাম (আ’লীগ)।
মুরাদনগরের ২২ ইউপিতে নির্বাচিতরা হলেন- শ্রীকাইলে আবুল হাসেম বেগ (আ’লীগ), আকুবপুরে আবু বকর ছিদ্দিক (বিএনপি), আন্দিকুটে ওমর ফারুক সরকার (আ’লীগ বিদ্রোহী), পূর্ব ধইর পূর্বে বনকুমার (আ’লীগ), পূর্ব ধইর পশ্চিমে শফিকুল ইসলাম (আ’লীগ), বাঙ্গরা পূর্বে আবদুল হাকিম সওদাগর (আ’লীগ), বাঙ্গরা পশ্চিমে মহিউদ্দিন অঞ্জন (বিএনপি), চাপিতলায় মামুনুর রশিদ (বিএনপি), কামাল্ল¬ায় ফিরোজ খান (আ’লীগ), যাত্রাপুরে আবুল কালাম (আ’লীগ), রামচন্দ্রপুর দক্ষিণে আবদুল লতিফ (আ’লীগ), রামচন্দ্রপুর উত্তরে ছফু মিয়া সরকার (আ’লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মুরাদনগর সদরে মোস্তাক আহমেদ মাসুদ (বিএনপি), নবীপুরপূর্বে কাজী আবুল খায়ের (আ’লীগ), নবীপুর পশ্চিমে কামাল উদ্দিন (আ’লীগ), ধামঘরে ওমর ফারুক (আ’লীগ), জাহাপুরে সৈয়দ তৌফিক মীর (বিএনপি), ছালিয়াকান্দিতে আবু মুসা সরকার (আ’লীগ), দারুরায় আবদুল কাদের মোক্তার (আ’লীগ), পাহাড়পুরে শামছুল আলম (বিএনপি), বাবুটিপাড়ায় জাকির হোসেন মুন্সী (আ’লীগ) ও টনকিতে জাকির হোসেন (আ’লীগ)।
উল্লেখ্য, জেলার মোট ১৮৪টি ইউনিয়নের মধ্যে ১৫টিতে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত রয়েছে। বাকি সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচৌঁ কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
কুমিল্লার খবর.কম, ০৮-০৭-২০১১













